একবার এক ভদ্রলোক লোকাল ট্রেনে চেপে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন

একবার এক ভদ্রলোক লোকাল ট্রেনে চেপে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন। ঘন্টা তিনেকের রাস্তা বলে সাথে নিয়ে আসা একটি বই খুলে বসেছেন। অল্প সময় পরেই ট্রেনের কামরায় 18-20 বছর বয়সী কয়েকটি ছেলে উঠল এবং যথারীতি উচ্চস্বরে গল্পগুজব শুরু করে দিল। যার ফলে ভদ্রলোক কিছুতেই বইতে মনোনিবেশ করতে পারছিলেন না। দু একবার মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ করেও কোন লাভ হল না।
শেষে ভদ্রলোক এক ফন্দি আঁটলেন। মুচকি হাসি হেসে বললেন, “ওহে ছোকরারা, তোমরা কি একটা ধাঁধাঁর উত্তর দিতে পারবে..???”
সবাই একসঙ্গে বলে উঠল, “হ্যাঁ হ্যাঁ বলুন, নিশ্চয়ই পারব।”
ভদ্রলোক তখন বললেন,“একবার পাঁচটা হনুমানকে একডজন কলা দিয়ে বলা হল সমানভাবে ভাগ করে নিতে। কিন্তু শর্ত একটাই, কোন কলাকে কাটা বা বিকৃত করা চলবে না। এখন প্রশ্ন হচ্ছে, হনুমানগুলো একডজন কলা কিভাবে সমানভাবে ভাগ করল..???”
ছেলেরা এবারে ফিসফাস করে নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করল। দু একজন তো রীতিমতো খাতা পেন বের করে বিভিন্ন রকমের ফর্মুলায় অঙ্ক কষা শুরু করে দিল। এদিকে ভদ্রলোক নিশ্চিন্তে বই পড়তে লাগলেন। ঘন্টাখানেক পরে নিজের স্টেশন এসে যাওয়াতে ভদ্রলোক বই ব্যাগে ঢুকিয়ে সিট ছেড়ে উঠে পড়লেন।
নামার আগে দরজার সামনে দাঁড়িয়ে ভদ্রলোক জানতে চাইলেন,“কি হে ছোকরারা, পারলে উত্তরটা..???”
ছেলেরা সমস্বরে বলে উঠল,“না কাকু পারিনি, কি হবে উত্তরটা..???”
ততক্ষনে ভদ্রলোক ট্রেন থেকে নেমে পড়েছেন। পিছন ফিরে বললেন,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
“হনুমান গুলোও পারেনি.....”

Sundor Kore Hashhte Janlei Hoyena

Sundor Kore Hashhte Janlei Hoyena
Porishkar Kore Daat Majhteo
Jante Hoye